1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে মুক্ত থাকার আমল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টির সব ক্ষতিকর প্রাণীর আক্রমণ ও অপকারিতা থেকে বেঁচে থাকতে দিয়েছেন সুন্দর দোয়া ও আমল। যে আমল ও দোয়ায় দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে মুক্ত থাকবে মানুষ। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একটি বিছা (বিচ্ছু) এক ব্যক্তিকে দংশন করলে ঐ রাতে সে আর ঘুমাতে পারেনি। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো- অমুক ব্যক্তিকে বিছায় (বিচ্ছু) দংশন করায় সে গত রাতে ঘুমাতে পারেনি। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আহা! সে যদি সন্ধ্যায় উপনীত হয়ে বলতো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।’

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালামের ওসিলায় তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।’

তাহলে বিছার (বিচ্ছুর) দংশন সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারতো না।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, আবু দাউদ, তালিকুর রাগিব)

এটি এমন একটি দোয়া; যা সকাল-সন্ধ্যায় পড়লে দুনিয়ার যাবতীয় ক্ষতিকর বিষয় থেকে মানুষকে হেফাজত রাখবে। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত কার্যকরী দোয়া এটি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সকাল-সন্ধ্যায় এ দোয়াটির উপর যথাযথ আমল করা। দুনিয়ার যাবতীয় ক্ষতিতে নবিজীর হাদিসের ওপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com