1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

দুই ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ২২২ রান করা বাংলাদেশ জয় পায় ১২১ রানে।

মঙ্গলবার সিরিজের তৃতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগার যুবারা। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আইচ মোল্লার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার মফিজুল ইসলাম (২৭)।

এরপর একাই লড়াই করে যান আইচ মোল্লা। উইকেটের একপ্রান্ত আগলে রাখেন তিনি। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক মেহরাব (৭) ও তাহজিবুল ইসলাম।

পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে আইচ মোল্লা ফেরেন ৪৯তম ওভারে। দলীয় ২০২ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার আগে ১৩০ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ১০৮ রান।

ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালান আব্দুল্লাহ আল মামুন। তার ২০ বলে এক চার ও তিন ছক্কায় গড়া ৩২ রানের সুবাদে ৬ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে নাইমুর রহমান, রিপন মণ্ডল ও আরিফুল হকের তোপের মুখে পড়ে ৩৯.১ ওভারে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সাইদি। ২১ রান করেন অধিনায়ক ইজাজ আহমেদ।

বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাইমুর রহমান ৭.৪ ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করেন। ১৭ রানে ৩ উইকেট নেন রিপন আর ২৩ রানে দুই ওপেনারকে সাজঘরে ফেরান আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com