1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

২০ জানুয়ারির এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com