1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

দিন শেষে চালকের আসনে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। বুধবার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে দিন শেষ করেছে সফরকারীরা। আগামীকাল বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আবার ব্যাটিংয়ে নামবেন তারা। এর আগে, ৩৯৭ রানে শ্রীলঙ্কা শেষ করেছিল তাদের প্রথম ইনিংস।

বুধবার ১০ উইকেট হারিয়ে ৪৬৫ রানে টাইগাররা তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটায়। এদিন অপরাজিত থাকা মুশফিকুর রহিম ৫৩ রান আর লিটন দাস ৫৫ রান নিয়ে মাঠে নামেন। মুশফিকুর রহিম ভীষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। তুলে নিয়েছেন সেঞ্চুরি। ব্যক্তিগত ১০৫ রানে এম্বুলদেনিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।

খুব কাছে এসে সেঞ্চুরি মিস করেছেন লিটন দাস। ১৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৮৮ রান করে সাজঘরের পথ ধরলেন উইকেটরক্ষক এই ব্যাটার। এরপর ক্রিজে আসেন আগের দিন ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে অবসরে যাওয়া তামিম ইকবাল। সুযোগ ছিল তারও ইনিংসটা বড় করার। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান তামিম।

এরপর সাকিব আল হাসান করেন ২৬ রান। পরে ৫৩ বলে ৯ রান করে বিদায় নেন নাঈম। তাইজুল ইসলাম প্রতিরোধ গড়ায় চেষ্টা করলেও সফল হননি। তার ইনিংস কাটা পড়ে ২০ রানে।

শেষ জুটিতে রান কিছুটা বাড়িয়ে নিতে চেষ্টা করছিলেন শরিফুল আর খালেদ আহমেদ। তবে হাতে আঘাত পেয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় শরিফুলকে। এতে আর কোনো ব্যাটসম্যান অবিশিষ্ট না থাকায় ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করতে বাধ্য হয় বাংলাদেশ দল। তাতে প্রথম সেশন শেষে ৬৮ রানের লিড জমা হয়েছে টাইগারদের।

তবে শেষ বিকেলে খেলতে নেমে ৩৯ রানে দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত আছেন। টাইগারদের চেয়ে এখনো ২৯ রানে পিছিয়ে আছে দলটি। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম একটি উইকেট পেয়েছেন। আর রান আউট হয়েছেন একজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com