1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

দিনাজপুরে নার্সের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দিনাজপুরের খানসামায় নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামের আমতলী এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী ৩৭ বছর বয়সী ফতেজা বেগমের প্রসবব্যথা শুরু হয়।

এ সময় তাকে খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান স্বজনরা। রাত ১০টায় ব্যথা বাড়তে থাকলে উন্নত চিকিৎসার জন্য বদলি চান রোগীর পরিবারের লোকজন। কিন্তু এখানেই ডেলিভারি করা যাবে বলে জানান সহকারী নার্স আফরোজা।

নার্সের কথামতো ফতেজাকে হাসপাতালেই রেখে দেন স্বজনরা। এরপর প্রসূতিকে একটি ইনজেকশন পুশ করা হয়। রাত ১টার দিকে তিনি সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পরই নবজাতককে মৃত ঘোষণা করেন নার্স।

প্রসূতির বোন সিদ্দিকা আক্তার বলেন, জরায়ু নরম আছে বলে আমাকে জানান কেন্দ্রের সহকারী নার্স আফরোজা। একই সঙ্গে এখানেই নরমাল ডেলিভারি হবে বলে জানান। কিন্তু বোনের বয়স বেশি বলে ঝুঁকি নিতে চাই না বলে আমি জানাই। ছেড়ে দিতেও বলি। এরপরও নার্স আমাদের ছাড়েননি।

তিনি আরো বলেন, রাত সাড়ে ১০টার দিকে ডেলিভারি কক্ষে নেয়া হয়। এরপর আমাদের দুই বোনকে ঢুকতে দেওয়া হয়নি। মাত্র একজন নার্স ও একজন আয়া দায়িত্বে থাকেন। কিছুক্ষণ পর ডেলিভারি কক্ষ থেকে বের করে আবার ঢোকানো হয়। তখনো আমাদের ছেড়ে দিতে বলি। কিন্তু সহকারী নার্স বলেন আমরাই পারবো।

সিদ্দিকা বলেন, আমার বোন প্রসবব্যথা সইতে না পেরে অনেক চিৎকার করতে থাকেন। এরপর একটি ইনজেকশন পুশ করেন সহকারী নার্সরা। এ ইনজেকশন দেওয়ার পরপরই ব্যথা আরো বাড়তে থাকে। রাত ১টার দিকে বাচ্চা প্রসব হয়। আমরা দেখি বাচ্চার মুখে কি যেন পাইপ দিয়ে হাওয়া দিচ্ছেন। এরপর পেটে ডলাডলি করতে থাকেন।

কিছুক্ষণ পর সহকারী নার্স বললেন- গাড়ি ঠিক করেন দিনাজপুর নিয়ে যেতে হবে। এরপর বলেন ‘প্রসূতি মৃত সন্তান প্রসব করেছে’। কিন্তু আমি দেখছি শিশুটি জীবিত ছিল আর পেটটা শুধু দুক দুক করছিল। ভুল চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। আমরা বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী বলেন, প্রসবের আগেই শিশু মারা যায়। এরপরও অভিযোগের ভিত্তিতে সহকারী নার্স আফরোজা আক্তারকে বদলি করা হয়েছে। এ হাসপাতালে চিকিৎসকের পদ থাকলেও কাউকে পদায়ন দেওয়া হয়নি। এখন থেকে প্রসূতির প্রসব সেবা বন্ধ থাকবে। শুধু চেকআপ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com