1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

দিনাজপুরে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে খুচরা বাজারে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায় ও দেশি পেঁয়াজ ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা ধরে। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বুধবার (৯ মার্চ) সকালে বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে আমদানি বৃদ্ধির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজ ক্রেতা পরিমল চন্দ্র জানান, মঙ্গলবার (৮ মার্চ) থেকে আজ বুধবার কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৪ টাকা কমেছে। যার জন্য বেশি করে কিনলাম। ২০ টাকার নিচে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের সুবিধা হতো।

পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারণে হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। আগের থেকে ক্রেতাও বেশি ও পেঁয়াজ বিক্রিও হচ্ছে বেশি। কম দামে কিনে আমরা কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) ভারতীয় ৩২ ট্রাকে ৯০১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com