1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

দাউদকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কঠোর অবস্থান নিয়েছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে
দাউদকান্দি(কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দি উপজেলাস্থ ইলিয়টগঞ্জ দক্ষিণ এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কঠোর অবস্থান নিয়েছেন। যাতে করে ভোটের দিন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ বজায় থাকে। অনুষ্ঠিতব্য স্থানীয় ২টি ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনও তাদের ব্যাপক তৎপরতা জোরদার করা হয়।
নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। নির্বাচনেকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মহিনুল হাসান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি, দুই প্লাটুন বিজিবি, র‌্যাব, আনসার ব্যাটালিয়নসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নির্বাচন ঘিরে দুই ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে ভোটাররা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে সে  ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনগুলোকেও নজরদারির আওতায় রাখা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com