1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥কুমিল্লার দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার।

আগামীকাল বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে।

মঙ্গলবার(০৮আগস্ট)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)মো.মহিনুল হাসান।

দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হবে। এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে৷এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com