1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

দাউদকান্দিতে বিএনপি নেতার চাঁদাবাজি, হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহবায়ক সাবেক গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারকে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গোয়ালবাড়ি গ্রামে চারটি পরিবারের বাসিন্দাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ, গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধের পিছনে মদদাতার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গোয়ালমারী একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টার পিছনে মদদদাতার অভিযোগ, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান প্রধানকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ২৪ ঘন্টার মধ্যে মিজানুর রহমান প্রধানকে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য কারণ দর্শানোর চিঠি দিয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার।

ভ. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহবায়ক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহমদ হোসেন তালুকদারের উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সন্ত্রাসীর কোন দল নাই। সন্ত্রাসী যে দলেরই হোক না কেনো তাকে ছাড় দেওয়ার কোনও সুযোগ নাই। অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসী ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com