1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে দুটি ইউপিতে আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট :কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়নে সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে আনন্দঘন পরিবেশেই দুই ইউনিয়নের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মামুনুর রশিদ (নৌকা), আলী আহম্মেদ মিয়াজী (আনারস) মাহবুব আলম ভুইয়া (ঘোড়া), জহিরুল ইসলাম (হাতপাখা), মো. মঈন উদ্দিন (টেলিফোন), মো. রবিউল শিকদার (মোটর সাইকেল) ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত পদে রয়েছেন ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাকসুদ আলম জমাদার (নৌকা), মইন চৌধুরী (ঘোড়া), শরীফ হোসেন (আনারস) এবং হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মুন্সী (হাত পাখা)।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রের ৫০টি কক্ষে মোট ১৮ হাজার ৫৬৩ জন ভোটার ভোট দেবেন। আর দৌলতপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৫,৮০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭,৯৪০ এবং মহিলা ভোটার ৭,৮৬৪ জন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তারা ভোটাধিকার প্রদান করবেন।

প্রায় সব ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। শীতের ঠান্ডা ও কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। তবে সময় বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা।

এদিকে, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com