1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ২৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ও শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার বলেছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবলিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে পৃথকভাবে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মূলত আন্তর্জাতিক ক্ষোভ এবং যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা এবং লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৫০০ মানুষ নিহত এবং আরও ১১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com