1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

ত্রয়োদশ জাতীয় সংসদ: রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ব্যাখ্যা করেন, সাধারণত নির্বাচিত এমপিরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান বিশেষ পরিস্থিতিতে সে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে আগস্টে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুজনের অনুপস্থিতিতে এমপিদের শপথ গ্রহণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সংবিধান অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন। তারা উভয়েই দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে একজনকে মনোনীত করতে পারেন। সেই বিধান অনুযায়ীই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আইনে আরও উল্লেখ রয়েছে, তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।
অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com