1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

ত্ব-হার সন্ধান চেয়ে গায়ক আসিফের আবেগঘন স্ট্যাটাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক সপ্তাহ ধরে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন— ত্ব-হার নাম না শোনা তার অজ্ঞতা। স্বাধীন দেশে ত্ব-হাদের নিখোঁজ হয়ে থাকা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন আসিফ।

ত্ব-হাকে নিয়ে আফিস আকবরের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো—

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান সাহেবকে আমি চিনি না। কখনও উনার নামও শুনিনি, এটি হয়তো আমার অজ্ঞতা। নিউজে দেখলাম তিনি একজন মেধাবী তরুণ ক্রিকেটার ছিলেন। আগে গিটারও বাজাতেন টুকটাক। একসময় ইসলামের পথে নিজেকে উজাড় করে দিয়ে একজন তরুণ ইসলামি বক্তা হয়ে ওঠেন। গত আট দিন ধরে তিনি নিখোঁজ। মিডিয়ায় আদনান সাহেবের স্ত্রীর বক্তব্য শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। একজন স্ত্রী হিসেবে ভদ্রমহিলা শুধু তার স্বামীর সন্ধান চান। আদনান সাহেব রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকলে সেটিরও বিচার চান। প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছেন।

‘জন্ম থেকে এসব দেখেই যাচ্ছি শুধু। আমার আর বাংলাদেশের বয়স সমান। মানুষ হারিয়ে যাওয়া অনেক কষ্টের। একটা স্বাধীন দেশে এ ধরনের অনিয়ম মানা খুবই কষ্টকর। মাঝেমধ্যে নিজেও ভাবি— কখন যে উধাও হয়ে যাই। একটা সাধারণ গৃহপালিত প্রাণী হারিয়ে গেলেও অনেক এলোমেলো হয়ে যায় মন। সেখানে জ্বলজ্যান্ত মানুষ হারিয়ে গেলে পরিবারের যন্ত্রণা কী হতে পারে, সেটি সহজেই অনুমেয়। আধুনিক প্রযুক্তির যুগে এ ধরনের নিখোঁজ হওয়া ভিকটিমদের ব্যাপারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্মার্ট। আশা করি প্রশাসন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাবেন এবং তিনিও তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।

একজন খেলোয়াড় ও সংগীতপ্রেমী সব জাগতিক খায়েস ছেড়ে ইসলামের খেদমতে নিজের জীবন উৎস্বর্গ করেছেন। সংস্কৃতিমনা মানুষ যত কিছুই করুক না কেন, কখনও নৃশংস হতে পারে না, মানুষ খুন করতে পারে না। শুধু আদনান সাহেব নয়, এই ধরনের ঘটনা যেন কখনই না ঘটে, সে বিষয়ে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সচেতনতা খুব প্রয়োজন। আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এবং তার নিখোঁজ সঙ্গীরা সহিসালামত আমাদের মাঝে ফিরে আসুন, এই দোয়া করি, রাষ্ট্রের কাছেও দারি রইল। মহান আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন।

১০ জুন বিকেল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে তিনজন ছিলেন। এ ঘটনায় রংপুর মহানগরের কোতোয়ালি থানায় ১১ জুন আদনানের মা আজেদা বেগম সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তার দ্বিতীয় স্ত্রী মাদ্রাসাশিক্ষক সাবিকুন নাহার সারার ভাষ্যমতে, ঢাকায় গাবতলী পর্যন্ত তার স্বামীর গাড়ি এসে পৌঁছায়। এর পর থেকেই ত্ব-হার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ত্ব-হা আদনানের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তাও চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com