1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের জবাবে দারুণ খেলছে শ্রীলংকা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। এখনও ৮৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা ম্যাথিউসে স্বস্তিতে রয়েছে লংকানরা। ৫৮ ও ১০ রানে অপরাজিত আছেন শ্রীলংকার সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

কিন্তু মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ৩৬৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১৭৫* ও ১৪১ রান করে করেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক করুনারত্নের সঙ্গে ওপেনিং জুটিতে ৯৫ রান করে ফেরেন ওশাদা ফার্নান্দো (৫৭)। মঙ্গলবার দ্বিতীয় দিনের একিবারে শেষ মুহূর্তে আউট হন কুশাল মেন্ডিস।

এরপর নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা কাসুন রাজিথাকে সঙ্গে নিয়ে ২ উইকেট ১৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন দিমুথ করুনারত্নে।

দ্বিতীয় দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন এই পেসার।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে সাকিবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। সাজঘরে ফেরার আগে ১৫৫ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৮০ রান করে ফেরেন তিনি।

লাঞ্চের ঠিক আগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ভেসে যায় দ্বিতীয় সেশনের খেলা।

বিকেল টারটার শুরু হয় খেলা। ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১০২ রানের জুটি গড়েন ম্যাথিউস।

ফিফটি তুলে নেওয়া ধনাঞ্জয়াকে ফেরান সাকিব। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হন ধনাঞ্জয়া ডি সিলভা।
চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও সেই সাকিবের বাঁ-হাতি স্পিনেই বিভ্রান্ত লংকান তারকা ব্যাটসম্যান।

চট্টগ্রামে ৬ ও ৩৩ রানে আউট হলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করেন ধনাঞ্জয়া। ক্যারিয়ারের ৪২তম টেস্টে দশম ফিফটি তুলে নেন তিনি। টেস্টে ৮টি সেঞ্চুরিও করেছেন ধনাঞ্জয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com