1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

‘তুমি ভালো থেকো, ২য় বিয়ে করো’ লিখে স্ত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ার কাহালু উপজেলায় একদিনে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। অন্যজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ হলেন হাবিবা বেগম। ২০ বছর বয়সী হাবিবা ওই উপজেলার পানদিঘী গ্রামের রিপনের স্ত্রী।

সোমবার সকালে উপজেলার পানদিঘী গ্রাম থেকে গৃহবধূ হাবিবার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন হাবিবা। ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

ওসি মো. আমবার হোসেন জানান, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, ওই গৃহবধূর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার স্বামীকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, তুমি ভালো থেকো। দ্বিতীয় বিয়ে করো। সন্তানকে তার নানির কাছে রাখো। এমন কথা লেখা আছে ওই চিরকুটে।

এদিন সকালে উপজেলার চকসুদাম কয়ারপাড়া গ্রামের মনিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।

২১ বছরের মনিরুল ওই গ্রামের মোজাফ্ফরের ছেলে। পেশায় তিনি রঙমিস্ত্রি ছিলেন। মৃত মনিরুল মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।

মৃত মনিরুলের বাবা জানান, ‘রাতে খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে মনিরুল। সকালে ঘর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

লাশ উদ্ধারের সময় মনিরুলের গলার বামপাশে কালো দাগ দেখতে পান পুলিশ সদস্যরা। তবে মৃতের স্বজনরা জানিয়েছেন, ওই দাগটি মনিরুলের জন্মগত।

মনিরুল নেশাগ্রস্ত ছিলেন এ কারণে তার মৃত্যুর বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ তোলা হয়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com