1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

তীব্র গরম থাকতে পারে আরও দুদিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। এ অবস্থা আগামী দুই দিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে এখন বইছে মৃদু তাপপ্রবাহ। দুই দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে তাপমাত্রা কিছু কমতে পারে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আজ দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে এ সময়।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, মৃদু তাপ্রবাহ আরও দুই দিন থাকতে পারে। এরপর বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর তাপমাত্রা সহনীয় হতে পারে।

ঢাকা ও আশপাশের আগামীকাল সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে—৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com