1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

তিন ফিফটিতে টাইগারদের লড়াকু সংগ্রহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে মাত্র ৫ রান যোগ হতেই উইকেট হারান লিটন দাস। রানের খাতা খুলার আগেই ফেরেন এই ওপেনার।

তিনে ব্যাটিংয়ে নেমে টেস্টের স্টাইলে ব্যাটিং করে ৩৪ বলে মাত্র ১৫ রান করে ফেরেন সাকিব আল হাসান। দলীয় ৪৩ রানে ফেরেন তিনি।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া তামিম ইকবাল ফেরেন ফিফটি পূর্ণ করে। ৭০ বলে ৫২ রান করে আউট হন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

এরপর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

৯৯ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা গড়েন ১০৬ রানের জুটি।

ফিফটির পর সেঞ্চুরির পথে হাঁটা মুশফিক ৮৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৮৪ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। দলীয় ২০৮ রানে আউট হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মুশফিক আউট হওয়ার পর ৭০তম বলে ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে এটা তার ২৪তম ফিফটি। এর আগে তিনটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তিন ফরম্যাটে ৪৪টি ফিফটির পাশাপাশি ৭টি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। ফিফটির পর নিজের ইনিংসটা আর লম্বা করতে পারেননি এ তারকা ক্রিকেটার ফেরেন ৭৬ বলে ৫৪ রান করে।

শেষ দিকে আফিফ হোসেনের ২২ বলের অপরাজতি ২৭ আর মোহাম্মদ সাইফউদ্দিনের ৯ বলের ১৩ রানের সুবাদে ৬ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com