1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচারের পতনের মধ্যদিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে: মোস্তফা জামান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ০৭ ডিসেম্বর,শনিবার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন,

১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল;২০২৪ সালে এসে
তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

তিনি বলেন,গত ৫ ই আগষ্টের পরে আওয়ামী লীগের লোকজন আমাদের দলের ভিতরে ঢুকে-দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা,সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

বিএনপির এই নেতা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিকদল তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ,
ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী,বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম,তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা,হাজী জহিরুল ইসলাম,মহিউদ্দিন সোহাগ (রাজা),মোঃ রিপন হাসান খন্দকার,
আলী আহমেদ,মোঃ বিপ্লব,মোঃ চান মিয়া,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন বিএনপির:

এরপর সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এর নেতৃত্ব গতকাল শুক্রবার রাতে তুরাগের ধউর আশুতিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এসময় মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com