1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

তারকারা কে কোন এলাকার ভোটার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ জুড়ে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তারকারা কে, কোথাকার ভোটার তা নিয়ে রয়েছে ভক্তদের আগ্রহ।

সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিব খান ঢাকা-১৭ আসন এর ভোটার। তবে এবার নির্বাচনের আগে তিনি ওমরাহ হজ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

চিত্রনায়ক রিয়াজ থাকেন আরেক অভিজাত এলাকা বনানীতে। তার বসবাসের এলাকাটি পড়ে ‘ঢাকা ১৭’ আসনে। শুধু নির্বাচন ঘিরে নয়, সারা বছর রিয়াজ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বরিশালের ছেলে হলেও তিনি ঢাকার ভোটার। প্রিয়দর্শিনী মৌসুমীও একই এলাকার ভোটার।

এদিকে নায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার। ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার।

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নিপুণকে।

চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন, এমনটাই জানালেন। অভিনেতা জাহিদ হাসান ও সোহানা সাবা ঢাকা-১০ আসনের ভোটার। তারা দেশের সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কণ্ঠশিল্পী কোনাল। তিনি ঢাকা ১৩ আসনের ভোটার। কোনালের চাওয়া, সারাদেশে যেন সুষ্ঠু পরিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষাও থাকেন ঢাকার মোহাম্মদপুরে। সেদিক থেকে তারা দুজনে ঢাকা ১৩ আসনের ভোটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com