1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

তফশিলের প্রতিবাদে আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ারস ফোরাম ঢাকা বার ইউনিট।

বৃহস্পতিবার জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, সিএমএম আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, ‘সরকার আবারও ২০১৪ ও ১৮ সালের মতো একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারই অংশ হিসেবে জনদাবিকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফশিল জারি করেছে। এ সরকার ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু দেশের জনগণই না বিদেশিরাও একমত পোষণ করেছে। এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দায়রা জজের সাবেক পিপি অ্যাডভোকেট মহসিন মিয়া। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি লতিফ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মকবুল হোসেন ফকির, খোরশেদ আলম, জহির রায়হান জসিম, সেলিম হোসেন, জিয়াউদ্দিন জিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাহেরুল ইসলাম তৌহিদ, সাইফুল ইসলাম মিয়াজি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিলন, রশিদ মোল্লা, জহিরুল হাসান মুকুল, সহ-প্রশিক্ষণ সম্পাদক ওমর ফারুক, আবুল কালাম আজাদ সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (দিদার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সহ-সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা আক্তার হাসেমী, নুরুজ্জামান তপনসহ শতাধিক আইনজীবী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com