1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন হৃদয়-সাকিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে আছেন তাওহীদ হৃদয়। তবে ইতোমধ্যেই নিজেকে প্রামণ করেছেন তিনি। ব্যাট হাতে তাকে লম্বা রেসের ঘোড়া ভাবা হয়। জাতীয় দলের নিয়মিত এই সদস্য ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনযোগী। এবার ভর্তি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয়ের পথ চলা ইতোমধ্যেই শুরু হলেও এই আঙিনায় এখনও পা রাখা হয়নি শাহরিয়ার সাকিবের। তবে বয়সভিত্তিক দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সিটাও গায়ে জড়ানোর। হৃদয়ের মতোই ক্রিকেটের পাশপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাটাও। এবার খেলোয়াড় কোটায় ভর্তি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা আজ প্রকাশ করেছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। গত বৃহস্পতিবার ফুটবল, ক্রিকেট এবং শনিবার অন্য সকল ডিসিপ্লিনে আবেদনকৃত খেলোয়াড়দের ভাইভা হয়েছিল। কলা অনুষদে নয় ডিসিপ্লিন থেকে ৩১ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। ৩১ জনের মধ্যে সর্বাধিক ১২ জন ক্রিকেটার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী বলেন, ‘অন্য সকল অনুষদের চেয়ে কলা অনুষদে খেলোয়াড়রা বেশি আবেদন করেছিল। দেড় শতাধিকের বেশি আবেদনের মধ্যে সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের পর কলা অনুষদ তালিকা প্রকাশ করেছে।’

বিগত সময়গুলোতে অখেলোয়াড় ভর্তি হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত ছিল অনেক দিন। পুনরায় শুরু হওয়া এই খেলোয়াড় কোটা নির্বাচন শতভাগ স্বচ্ছ বলে দাবি শাহজানের, ‘যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সিনিয়র-জুনিয়র জাতীয় দলে রয়েছে পাশাপাশি এসএসসি-এইচএসসিতে একটি নির্দিষ্ট স্কোর আছে তারাই কেবল সুপারিশপ্রাপ্ত হয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com