1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করছেন।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিচ্ছেন। পরে সকাল পৌনে ১১টায় মিছিলটি রুয়েট গেইট থেকে শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি তাদের। আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘ছাত্র-জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ছাত্র-জনতার জয় অবশম্ভাবী।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com