1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ড্রেনে ময়লা যাওয়া ঠেকাতে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মেয়রের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রুততম সময়ের ভেতর রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করছে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় চলতি বর্ষা মৌসুমে যে ধরনের ভারি বৃষ্টিপাত হচ্ছে তার ধারণ ক্ষমতা ঢাকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মেয়র বলেন, অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যার কিছুটা সুফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

মেয়র আরও বলেন, রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতা নিরসনে পুলিশ লাইনের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনও অবস্থাতেই যেন ড্রেনে না পড়ে সে বিষয়ে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com