1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

ডেপুটি স্পিকারের আদেশ নিয়ে সন্ধ্যায় পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি সংবিধান লঙ্ঘন করেছেন বলে মনে করছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের পদক্ষেপ নিয়ে চতুর্থ দিনের মতো শুনানি চলছে আদালতে। এসময় প্রধান বিচারপতি বলেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া আদেশে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আজ দেশটির স্থানীয় সময় সাড়ে সাতটায় এ নিয়ে আদালত রায় দেবে বলেও জানান তিনি।

ডনের খবরে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা ৫ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে শুনানি শুরু করেন। এই বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন, বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়ানখেল, বিচারপতি মুনিব আকতার এবং বিচারপতি মান্দোখেল। রায়ের পূর্ব প্রস্তুতি হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, আসেপাশের অঞ্চলে অবস্থান নিয়েছে দাঙ্গা পুলিশ।

শুনানিতে প্রেসিডেন্ট আরিফ আলভির আইনজীবী জাফর বলেন, পার্লামেন্টকেই এই সংকটের সমাধান করতে হবে।

আর সমাধান হলো জনগণের কাছে যাওয়া বা নির্বাচন। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হলেই প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করা যেত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com