1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

ডেঙ্গুতে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে মেহজাবিন সূহী নামে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহজাবিন সূহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, প্রথমে তার (মেহজাবিন সূহী) মা আক্রান্ত হয়, ৪-৫ দিন পর সে আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।

তিনি আরো বলেন, ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com