1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ডিজিটাল নিরাপত্তা মামলায় ঠাকুরগাঁও এর তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। ওই মামলায় তিন সাংবাদিক জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, প্রতিদিনের বাংলাদেশ জেলা প্রতিনিধি রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটুকে খালাস প্রদান করেন এই বিচারক।

খবর নিশ্চিৎ করেন আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ।

আইনজীবি আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোন তথ্য ও প্রমানাদিত উপস্থিত না করতে পাড়ায় আসামিদের খালাস দিয়েছে আদালত। আমরা এ রায়ে খুশী। কারন ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে দরতে না পারে তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে। আমি এ মামলাটি শুরু থেকে সাংবাদিকদের আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি রায়ে আমিও আনন্দিত।

সাংবাদিক রহিম শুভ বলেন, সত্যের জয় হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই মামলায় ভোক্তভোগী। অবশেষে আজকে খালাস পেলাম। সত্যের জন্য কমল সব সময় চলবে।

এদিকে রায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর থেকে সাংবাদিক ও সচেতন মহলে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সচেতন মহল বলছে ফ্যাসিস্ট সরকারের বানানো ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ছিলো স্বাধীন গণমাধ্যমের উপর চরম বেত্রাঘাত। এই আইনে মামলায় সাংবাদিকদের খালাস দিয়ে আদালত প্রমান করেছে সাংবাদিকরা জনগনের বন্ধু। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও এ রায়ে অত্যন্ত আনন্দিত।

হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

এর আগে, গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে, নিউজ বাংলা এবং বাংলাদেশ প্রতিদিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com