1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

ডাচদের রোমাঞ্চকর জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

এদিন ম্যাচের শুরু থেকে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে বিরতির পর ছয় মিনিটের ব্যবধানে দু’বার জালে বল পাঠায় ডাচরা। ৫২তম মিনিটে ডান দিক থেকে ডামফ্রিস ডি-বক্সে ডিপাইয়ের উদ্দেশে বিপজ্জনক ক্রস বাড়ান। এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে ঠেকান বুশচান; কিন্তু বল চলে যায় সোজা জজিনো ভাইনালডামের পায়ে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই মিডফিল্ডার।

পরে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮তম মিনিটে। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন পিএসভি আইন্দহোভেনের ডিফেন্ডার। ক্লিয়ার করার যথেষ্ট সুযোগ পেয়েও পারেননি ইউক্রেনের ডিফেন্ডার মাইকোলেনকো। উল্টো তার পা হয়ে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্ট্রাইকার ভট ভেহর্স্ট।

খেলার ৭৫তম মিনিটে চমৎকার এক গোলে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ডান থেকে বাঁয়ে বল পায়ে একটু এগিয়ে জায়গা বানিয়ে দূর থেকে উঁচু বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন ইয়ারমোলেঙ্কো। চার মিনিট পরেই সমতায় ফেরে তারা। রুসলান মালিনভস্কির ফ্রি কিকে হেডে গোলটি করেন রোমান ইয়ারেমচুক।

কিন্তু ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডামফ্রিস। নাথান আকের ক্রসে হেডে বল জালে পাঠিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com