1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডাক্তার আমাকে ক্রিকেট থেকে দূরে সরে যেতে বলেছেন : পাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাজমুল হাসান পাপন, যিনি টানা দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন। ক্রিকেটপ্রেম থেকেই তার এই সম্পৃক্ততা। তবে ডাক্তার নাকি তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে, ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মাঝখানে এক বছর আমি এটার সাথে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছে ক্রিকেট। সবার খোঁজ নেওয়া, টিম নিয়ে কথা বলা- এ জিনিসটা যে আমার শুরু হয়েছে, আসলে এটা অনেক সময় নিয়ে নিচ্ছে আমার।’

দল হারলে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। মন খারাপ হয়ে যায়। পাপন বলছিলেন, ‘আমার একটা খারাপ দিক হলো, বাংলাদেশ হারলে আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে অনেক মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। এতটা খারাপ লাগে। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com