1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ঠাকুরগাঁও: যুবকের রহস্যজনক মৃত্যু! ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে  সানু (২৫) নামে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট পাঁচপীর কবরস্থান পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত সানু গাজিরহাট পশ্চিম পাড়া গ্রামের আবু তাহের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সানু প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাজারে চা খাওয়া উদ্দেশ্য বের হয়। তারপর আর সে বাসায় ফিরেনি। সকালে কয়েকজন কৃষক ধান খেতে পানি দিতে গিয়ে সানুরকে ছোট একটি আম গাছের গাছের ডালে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন।
পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের দাবি এটি আত্মহত্যা নয় বরং এটি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটা তারা জানে না।
এ বিষয়ে রাণীশংকৈল এএসপি সার্কেল  রেজাউল করিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট না আসলে বলা যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com