1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো ছোড়া দিয়ে স্ত্রী রাবেয়া (৩০)কে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল হুদা (৩৬)।
পারিবারিক কলহের জের ধরে বুধবার সকাল সাড়ে ৭টায় রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধাঁরালো ছোড়া দিয়ে নাজমুল তার স্ত্রীর বুকে আঘাত করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে রাবেয়ার আর্ত্মচিৎকার আর গোঙানির শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্বামী নাজমুল হুদা তার হত্যাকাণ্ডের কথা শিকার করে থানায়  আত্মসমর্পণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, তাদের পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে এখন পর্যন্ত জানা গেছে। রাবেয়ার আত্মসমর্পণকারী আত্মস্বীকৃত খুনী স্বামী নাজমুল হুদা থানা হেফাজতেই রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য  ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com