1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ঠাকুরগাঁওয়ে ২ দিনের আখচাষী প্রশিক্ষণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “গুণগত মানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার ” শীর্ষক ২ দিনব্যাপী আখচাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক পর্যায়ে রোগমুক্ত ও পরিচ্ছন্ন আখ বীজ উৎপাদন ও বিস্তার (১ম সংশোধিত) প্রকল্প’র আওতায় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কক্ষে শনি ও রোববার অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর । বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁওয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রোগতত্ত্ব বিভাগের প্রধান ড. মো. আনিসুর রহমান, প্রকল্প পরিচালক ড.ইমাম হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলের জি,এম কৃষি আবু রায়হান ।

প্রশিক্ষণে আখচাষে বীজ ও চারা নির্বাচন ও উৎপাদন , আখক্ষেতের যত্ন, রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ, পরিবেশবান্ধব সার ও কীটনাশক প্রয়োগ সর্বোপরি অধিক চিনিসমৃদ্ধ মানসম্পন্ন আখচাষের ফলন বৃদ্ধির পদ্ধতিগত উন্নতির বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষকরা। আখচাষীরাও তাদের অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে খোলাখুলি আলোকপাত করেন।

ঠাকুরগাঁও সুগার মিল এলাকার ৬০ জন আখচাষী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২ জন কৃষক তাদের বীজ উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com