1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। লতিফা বেগম উপজেলার বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আবু তাহের বলেন, অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস। সোমবার সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে কাজে আসেন ল‌তিফা বেগম। এ সময় একটি মাটির রাস্তা সংস্কারে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন তি‌নি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অন‌্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তি‌নি মারা যান।
বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মো. আবু তা‌হের ব‌লেন, ওই নারী শ্রমিক কাজ করার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে মৃত‌্যু হয় তার। কিছু দিন আগে এই নারীর স্বামীও হৃদরোগে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান ব‌লেন, ধারণা কর‌ছি অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমি‌কের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।
ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অফিস না থাকায় জেলার আজকের তাপমাত্রার নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, আজকের তাপমাত্রা ৪০ ছুঁয়েছে।
হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক ল‌তিফা বেগ‌মের মরদেহ সুরতহাল রিপোর্টের পর হিট স্টোকে মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি। তার স্বজন‌দের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা নুর নেওয়াজ আহমদ। তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে তিনি মাটি কাটা কাজ করছিলেন৷ ধারণা করা হচ্ছে তাপপ্রবাহ সহ্য না হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্ট্রোক করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান৷ আমি খবর জানার পর, মৃতের অন্য কোনো সমস্যা ছিলো কিনা সেটা তদন্ত করারও নির্দেশ দিয়েছিলাম। তবে সংশ্লিষ্টরা আমাকে যে তথ্য জানান, তাতে মনে হচ্ছে, মৃত্যুর কারণ হিটস্ট্রোক। তিনি অতিরিক্ত তাপে প্রখর রোদের মধ্যে বয়ষ্কদের সাবধানে কাজ করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com