1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”- স্লোগানে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ ।

মঙ্গলবার বেলা ১১-৩০ মিনিটে
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ঢাক-ঢোল-বিউগল বাজিয়ে জেলা প্রশাসক চত্বর থেকে এক দীর্ঘ বর্ণাঢ্য যুব র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানেই এসে শেষ হয়।

র‍্যালী শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ, ৮২ জন কম্পিউটার ও আইসিটি এপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ এবং জেলার সব উপজেলার ২৩ জন সফল আত্মকর্মীদের মধ্যে ৩১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ফারজানা ইশরাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীন আরা সুলতানা গণি।
অনুষ্ঠানে জেলা যুব উন্নয়নের বিভিন্ন দপ্তরের কর্মচারী ও কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীগণ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬ জুলাই বীর শহীদগণের স্মরণে ৩৬টি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com