1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

ঠাকুরগাঁওয়ের জন্য বরাদ্দ রেলের ১৭০টি আসন ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রেল বিভাগের এক বিতর্কিত আকস্মিক সিদ্ধান্তে সম্প্রতি ঠাকুরগাঁও টু ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ঠাকুরগাঁওয়ের জন্য বরাদ্দ ১৭০ টি আসনের ৬০ টি আসন কেটে নেয়া হয়। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যপক প্রতিবাদ শুরু হয়। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্তের প্রতিবাদে  মানববন্ধন এর আয়োজন করেছে ” বদলে দাও ঠাকুরগাঁও ” নামের একটি সংগঠন। সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা কোঅপারেটিভ মার্কেট এর সামনে অনুষ্ঠিত মানব বন্ধন এ ” বদলে দাও ঠাকুরগাঁও ” এর আহবায়ক  ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক এএসএম জসিমউদ্দিন, আল মামুন জীবনসহ জেলার বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাজধানী থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় আসতে বা যেতে এখনও এ এলাকার যাত্রীদের ১৪-১৬ ঘন্টা গাড়িতে কাটাতে হয়। এ অবস্থায় রাজধানী থেকে দেশের সবচাইতে দূরবর্তী রেলরুট ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের রেল যোগাযোগে বিগত বছরগুলোতে সরকারের যে প্রশংসনীয় অগ্রগতি তাকে পেছন দিকে টেনে ধরছে কিছু ষড়যন্ত্রকারী প্রভাবশালী মহল আর তাই পিছিয়ে পড়া জেলার এই সুবিধা তারা কেড়ে নেয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়  জেলা দুইটির প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে কেটে নেয়া ৬০টি সহ ১৭০টি আসন ফিরিয়ে দেয়ার জোর দাবি করেন। দাবি মেনে নেয়া না হলে ঠাকুরগাঁওবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাদিক।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com