1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসন বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়গুলো এই আহ্বান জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নেওয়ার দিনই অর্থনীতি ও অভিবাসী সংক্রান্ত কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যত আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে তার মধ্যে ৫৪ শতাংশই ভারত ও চীনের। এরমধ্যে গত বছর ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড সংখ্যক ২৩ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনা শিক্ষার্থীর সংখ্যা চার শতাংশ কমলেও যুক্তরাষ্ট্রে তাদেরই সবচেয়ে বেশি নাগরিক পড়াশোনা করে।

নভেম্বরের ৫ তারিখে যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়। এতে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি অভিবাসীদের নিয়ে বিভিন্ন সতর্কতামূলক কথা বলেন। এছাড়া গত পরশুদিন তিনি জানান মেক্সিকো, চীন ও কানাডার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করবেন।

আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা নিয়ে অভিবাসী এবং বাণিজ্য নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। যা পুরো বিশ্বের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com