1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

টেস্ট ক্রিকেটার হয়ে থাকতে চান না সাদমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে খুব সীমিত যে কয়েকজন ক্রিকেটারের গায়ে টেস্ট খেলোয়াড়ের তকমা লেগেছে, তাদের একজন ওপেনার সাদামান ইসলাম অনিক। জাতীয় দলে অভিষেকের তিন বছর হয়ে গেছে, তবে সীমিত ওভারের দুই ফরম্যাটে সুযোগ মেলেনি তার। ঘরোয়া ক্রিকেটে একদিনের ফরম্যাটেও নেহায়েত মন্দ করেন না সাদমান। তবে মেলে না সুযোগ। তিনি খুব করে চাচ্ছেন, শরীর থেকে টেস্ট ক্রিকেটারের তকমা মুছে ফেলতে।

আজ (বুধবার) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাদমান বলেন, ‘সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো।’

লিট ‘এ’ ক্রিকেটে ৫৮ ইনিংসে নামের পাশে যোগ করেছেন ২১১৮ রান। ১৩টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। গড়টাও খারাপ না একেবারে, প্রায় ৩৯ ছুঁই ছুঁই।

জিম্বাবুয়ের সফরে টেস্ট সিরিজের পর আর মাঠে নামা হয়নি সাদমানের। লকডাউনের প্রভাবে অনুশীলনেও করতে পারেননি। লকডাউন শেষ হলে আবার মাঠে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সুযোগ মিলতে পারে বাংলাদেশ ‘এ’ দলে।

আগামী মাসে হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। সেখানে ‘এ’ দলের হয়ে খেলতে পারেন সাদমান। আপাতত সে দিকেই চোখ তার।

সাদমান জানালেন, ‘দেশের স্বার্থে লকডাউন দেওয়া হয়েছিল ওটা তো আমাদের মানতেই হবে। তো এখন যে রকম আমাদের সময় আছে চেষ্টা করছি এ সময়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সামনেও সময় আছে আশা করি নিজেকে প্রস্তুত করতে পারব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com