1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিশ্বব্যাপী বিভাজন নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি এবং সংহতির সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহবায়ক, রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আরভিটিশন-০১-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুফ্ট) মডেল জাতিসংঘ-২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দীর্ঘস্থায়ী শান্তি ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে হবে এবং পারস্পরিক সংহতি বজায় রাখতে হবে।”

সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ বুফ্ট-এর চেয়ারম্যান ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান, জিপি ক্যাপ্টেন এ. এন. এম. রফিকুল আলম (অব.), এনডিসি, পিএসসি, এবং ছাত্র কল্যাণ পরিচালক।

এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com