1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

টেকনাফে ধরা পড়ল ১ লাখ ২১ হাজার টাকার ইলিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নৌকার মালিক হাফেজ ইয়াকুবের জালে ১১০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাঝিমাল্লারা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে ধরা পড়া মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন।

বঙ্গোপসাগরে মাছ শিকার করে মেরিন ড্রাইভ উত্তর লম্বরী ঘাটে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়।

মাছ ব্যবসায়ীরা আবুল কাশেম প্রকাশ ভুলু খবর পেয়ে নৌকার ঘাটে গিয়ে ১১০ পিস ইলিশ মাছ দেখতে পায়। পরে নৌকার মাঝি ১ লাখ ৫০ হাজার টাকা মাছের দাম হাঁকান। ব্যাবসায়ীরা দর কষাকষি করে ১ লাখ ২১ হাজার টাকা দামে ক্রয় করেন। ১২ শত গ্রামের মাছ প্রতি কেজি ১৫ শত টাকা দামে মোট ৫৫ কেজি মাছ।

৮-৯ শ’ গ্রামের মাছ প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দামের মোট ৩০ কেজি এবং ৪-৫ শ’ গ্রামের মাছ প্রতি কেজি ৭শ’ টাকা দামের মোট ১১ কেজি।

নৌকার মাঝি আমির আহমদ বলেন, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাঝিমাল্লাসহ আমরা ৫ জন সাগরে মাছ শিকার করতে যাই। পরে সাগরে জাল ফেলে মধ্য রাতে জাল টেনে তুলতেই দেখতে পাই ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইলিশ মাছগুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। মাছ শিকার করতে পারলে আমাদের সংসার সুন্দর ভাবে চলতে পারে। তাই আমরা জেলেরা অনেক খুশি হয়েছি।

নৌকার মালিক হাফেজ ইয়াকুব বলেন, গতকাল দুপুরে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাঝিমাল্লারা মাছ শিকার করতে যায়। মধ্যে রাতে নৌকার মাঝি আমির আহমদ ফোন করে বলেন, আলহামদুলিল্লাহ অনেক ইলিশ মাছ পেয়েছি।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাছ ধরা বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে পরবর্তীতে সাগর খুলে দেওয়া হলে জেলেদের জালে ছোট বড় অনেক বেশি বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com