1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

টিকটক ফারজানা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তার পুরো নাম ফারজানা বেগম (২৭)। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টিকটক ফারজানা। টিকটক রাজ্যে তার বেশ পরিচিতিও আছে। এ পরিচয়ের আড়ালেও টিকটক ফাজানার আছে অন্য এক পরিচয়। নগর পুলিশের খাতায় ফারজানা একজন ভয়ংকর ছিনতাইকারী। তার নামে পুলিশের খাতায় আছে ৮টি মামলা। শুক্রবার মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার হন ফারজানা।

ফারজানার স্বামী রুবেল মাত্র ২ দিন আগে এলজি ও ছোরাসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলেই গড়ে তুলেছে ছিনতাই চক্র। নগরজুড়ে বেড়াচ্ছে ছিনতাই করে।

পুলিশ জানায়, ফারজানার ছিনতাইয়ের রয়েছে নানা কৌশল। এরমধ্যে একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, অন্যথায় তার বিরুদ্ধে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও ঠিকানা জিজ্ঞাসা করার ভান করে থামায়। এরপর ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন যুগান্তরকে বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। টিকটক লাইকিতে ফারজানা সেলিব্রেটি। কিন্তু আমাদের কাছে সে একজন মোস্ট ওয়ান্টেড। দুর্ধর্ষ একজন ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে ছেলে ও মেয়েদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com