1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

টাঙ্গাইল নাগরপুরে কিশোরী ধর্ষক ফরহাদ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৭৩ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া,নাগরপুর বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পচা সারটিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরী কে জোর করে ধর্ষন করেছিল প্রতিবেশী চাচা ফরহাদ। ফলে কিশোরীটি গর্ভবতী হয়ে পড়লে বিষয় জানাজানি হয়। ডাক্তারী পরিক্ষায় নিশ্চিত হয়ে নাগরপুর থানায় মামলা করে ভুক্তভোগীর বাবা। মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয় অভিযুক্ত ধর্ষক ফরহাদ।

উপজেলার পচা সারুটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মো. ফরহাদ হোসেন খান (৫৫) গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ২টার সময় কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে নারী লোভী ফরহাদ, জোর করে কিশোরকে ধর্ষন করে। পরে, ভুক্তভোগীকে খুন করার হুমকি দিয়ে এ ঘটনা প্রকাশ না করার কথা বলে চলে যায়।মেয়েটি উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

গর্ভবতী হওয়ার বিষয়টি তার দাদী বিমলা বেগম অনুমান করতে পেরে, কিশোরীকে জিজ্ঞাসাবাদে মেয়েটি ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

নিশ্চিত হতে, পরিবারটি ১৫ মে ২০২৫ তারিখ নাগরপুর বিকল্প ক্লিনিকে সামিয়া আক্তারের গর্ভ সংক্রান্ত ডাক্তারী পরীক্ষা করালে, ডাক্তার তার গর্ভে সন্তানের কথা জানায়। একই দিন নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৯(১)  ধারায় ৯ নং ক্রমিকে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলামের প্রেস রিলিজ থেকে জানা যায়, ফরহাদ উপজেলার ভারড়া ইউনিয়নের পচা সারুটিয়া গ্রামের মৃত সিরাজের ছেলে। সে কিশোরীর প্রতিবেশী এবং সম্পর্কে চাচা। দীর্ঘদিন নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় অভিযান পরিচালনা করে ফরহাদ কে গ্রেফতার করতে ব্যার্থ হয়েছিল থানা পুলিশ। ২৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টার সময় ফরহাদকে পচা সারুটিয়া থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আসামী মো. ফরহাদ হোসেন বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মেয়েটি বর্তমানে ৮ মাসের গর্ভবতী, এমনটাই জানায় নাগরপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com