1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

টাঙ্গাইলের কালিহাতীতে লেয়ার মুরগি ফার্মের পেছনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-রামপুর সড়কের বলদকুঁড়া এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছন থেকে আখতারুল হক (৪০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন।

১৮ মে (রবিবার) সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ফার্মটি গত ১২ বছর ধরে ভাড়ায় পরিচালনা করছেন মোর্শেদ আলম। সকাল সাড়ে ৯টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান। এ সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মোর্শেদ আলমকে ফোনে বিষয়টি জানান।

ফার্মের মালিক মোর্শেদ আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি, আমার কর্মচারী আখতার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমি তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”

খবর পেয়ে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান।

ওসি জাকির হোসেন জানান, “লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, “ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্বসহকারে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com