1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, তৌহিদের অভিষেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

রবিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদি হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে। এছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরপর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।

ঘরের মাঠে শক্তির বিচারে আয়ারল্যান্ডের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই। তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না। কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।

ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও সেই সুরেই সতর্ক করেছিলে টাইগারদের। যদিও টাইগারদের সমীহ করে তাদেরকেই এগিয়ে রেখেছে সফরকারী অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com