1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

ঝিনাইদহে নানা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঝিনাইদহে সরকারের চলমান নানা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফকিরাবাদ,বেড়বাড়ি, হাটগোপালপুরসহ জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্মিত গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা নির্মাণ কাজ ও বাড়ি বুঝে পাওয়া বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি।

সে সময় তিনি বলেন, লবনাক্ত সহনশীল ধানের উন্নত জাত উদ্ভাবনের কাজ চলছে। এ ধানের জাত উদ্ভাবন হলে উপকূলের কৃষকরা লাভবান হবেন। সেই সাথে খুলনা বিভাগের প্রতিটি জেলা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, এডিসি (রেভিনিউ) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান একেমএ নজরুল ইসলাম, ভূমি কর্মকর্তা এমএ কাইয়ুমসহ কর্মকর্তা-কর্মচারীরা।

ঘর পরিদর্শন শেষে বিকালে মরমী কবি পাগলাকানাই মাজার ও পাঠাগার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় পাগলাকানাই সংগীত একাডেমির সদস্যরা তাকে গান পরিবেশন করে শুনান। পরে তিনি পাগলাকানাই মাজার প্রাঙ্গণে মোনাজাতে অংশ নেন। এর আগে সার্কিট হাউজে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,সুশীল সমাজের প্রতিনিধি আমীর হোসেন মালিথা, প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুবৃন্দসহ জেলায় কর্মরত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশে কেউ গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে ভূমিহীনদের মাঝে এসব ঘর বরাদ্দ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com