1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

ঝগড়াটে লোক সর্বত্র ঘৃণিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঝগড়া-বিবাদ, অতিরিক্ত বাগবিতণ্ডা মানুষকে সর্বমহলে নিন্দিত করে। এই অভ্যাসগুলো মানুষকে আল্লাহর কাছে অপছন্দনীয় করে তোলে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সর্বাপেক্ষা মন্দ সেই লোক, যে সর্বাপেক্ষা বাগবিতণ্ডাকারী। (মুসলিম, হাদিস : ৬৬৭৩)

এ জন্য সব বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতে নেই।

নিজেকে জাহির করার জন্য কথায় কথায় ঝগড়া-বিবাদ বা বাগবিতণ্ডায় জড়িয়ে যেতে নেই। এগুলোর কারণে মানুষ হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আবু উমামাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো সম্প্র্রদায় হিদায়াতের রাস্তা পেয়ে আবার পথভোলা হয়ে থাকলে তা শুধু তাদের বিবাদ ও বাগবিতণ্ডায় জড়িত হওয়ার কারণেই হয়েছে। তারপর তিনি এ আয়াত পাঠ করেন (অনুবাদ)—‘এরা শুধু বাগবিতণ্ডার উদ্দেশ্যেই আপনাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক ঝগড়াটে সম্প্রদায়। ’ [সুরা : জুখরুফ : ৫৮]। (তিরমিজি, হাদিস : ৩২৫৩)

ঝগড়া-বিবাদ উম্মতের জন্য এতটাই ক্ষতিকর যে এর কারণে মহান আল্লাহ উম্মতের জন্য লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের জ্ঞান দুনিয়ায় পাঠিয়েও আবার তুলে নিয়েছেন। উবাদাহ ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন।

তখন দুজন মুসলমান বিবাদ করছিল। তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম; কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা (লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো (রমজানের) ২৭, ২৯ ও ২৫তম রাতে। (বুখারি, হাদিস : ৪৯)

তাই প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা। বাগবিতণ্ডায় জড়ানোর অভ্যাস ত্যাগ করা। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com