1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

জয়ের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে আগের দুই ম্যাচে এক জয় আর এক হারে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইয়াং টাইগাররা। আর নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রেখেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ।

আজ (মঙ্গলবার) কলম্বোর পিসারা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। তবে শুরুটা ভালো হয়নি টিম বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফিরলে চাপে পড়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। এরপরই জুটি বেঁধে দলকে এগিয়ে নেন জয়-জাকির জুটি। জাকিরের বিদায়ের পর জয়ের সঙ্গে হাল ধরেন অভিজ্ঞ সৌম্য সরকার। শেষ দিকে ঝোড়ো ইনিংসে দলীয় সংগ্রহ তিনশ পার করেন শেখ মেহেদী।

ব্যক্তিগত মাত্র ৯ রানে ওপেনার তানজীদ হাসান তামিমের বিদায়ের পর দ্রুত বিদায় নেন আরেক ওপেনার নাঈম শেখও। ব্যক্তিগত ১৮ রানের মাথায় এই বাঁহাতি ওপেনার প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরই দলের অধিনায়ক সাইফ হাসানও এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ব্যক্তিগত ৪ রানে। টপ অর্ডারের তিন ব্যাটারকেই সাজঘরে পাঠান আফগান পেসার মোহাম্মদ সালিম।

ব্যাটিং বিপর্যয় সামলে জয়-জাকিরের সময়োপযুগী জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আফগান বোলার নাভিদের বলে যুবাইদ আকবরীর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭২ বলে মহামূল্যবান ৬২ রান করেছেন জাকির।

এরপর সৌম্য সরকারও ব্যাট করতে নেমে জয়ের জন্য দেখেশুনে খেলছিলেন। তবে এদিন ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে। ইব্রাহিমের বলে শরাফউদ্দিন আশরাফের হাতে ধরা পড়ার আগে ৪২ বলে ৪৮ করেছেন সৌম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com