1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

জেলেদের জালে উঠে এলো নিখোঁজ চিকিৎসকের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের খিরু নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসক অমিত কুমার সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেললে সেই জালে উঠে আসে চিকিৎসক অমিত কুমার সাহার মৃতদেহ। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজ আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত সাহা গাজীপুর মহানগরীর মৃত দুলাল রায়ের ছেলে। এর আগে ওই ঘটনার অপর নিখোঁজ ব্যক্তি তানবীরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) বিকেলে ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌভ্রমনে বের হন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কয়েকজন স্টাফ। এক পর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় চলে যান। পরে সেখান থেকে খিরুনদী দিয়ে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছালে রাত ৮টার দিকে বিপরীতগামী একটি বালিভর্তি ট্রলারের সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

নৌকা-ট্রলারে সংঘর্ষে হলে নৌকা থেকে যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। পরে অনেকেই পানি থেকে সাঁতরে উঠে আসতে পারলেও হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. অমিত কুমার ও নৌকায় থাকা তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতেই ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা তাদের উদ্ধারে কাজ শুরু করেন। রাতে ১২টার দিকে তানবীরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে আনা হয়।

এরপর সকালে নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসক অমিত সাহার খোঁজে নদীতে নামে ফায়ার সার্ভিস। পাশাপাশি স্থানীয়রাও কাজ শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ চিকিৎসক অমিতের খোঁজে স্থানীয় জেলেরা খিরু নদীতে জাল ফেলেন। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধ কিলোমিটার দূরে তার নিথর দেহ জেলেদের জালে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com