1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

জেন জেডদের ওপর নির্ভর করছেন কমলা হ্যারিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে। বাকি আছে হাতে গোনা কয়েক দিন। একটি ক্যাম্পেইনে কমলা হ্যারিস সরাসরি জেন জেড ভোটারদের উদ্দেশে কথা বলেছেন। যাদের জন্ম ১৯৯০-এর দশকের শেষের দিকে ও ২০১০-এর প্রথম দিকে। খরব আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস বলেছেন, আমি কিছু কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জেড থেকে কেউ আছে?

ডেমোক্র্যাট এই প্রার্থী বলেন, আমি তোমাদের ওপর নির্ভর করছি। কারণ, আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের পাওয়ার দেখছি।

নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তরুণ ভোটারদের বেশ গুরুত্ব দিচ্ছেন হ্যারিসের টিম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটররা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব রাখতে পারে।

নির্বাচনকে সমনে রেখে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিতে এখনো অনড় আছেন। টেক্সাসে এক বক্তব্যে তিনি মার্কিন নাগরিকদের হত্যার জন্য অভিবাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com