1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

জিয়াউর রহমানের মানহানির অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি বিডিডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ইউনুস শেখ নামে এক বিএনপি নেতা। মামলার এজাহারে মানহানির ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় আদালত চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি জানান পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আদম সুফী।

এর আগে, গত রোববার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় আমলী আদালতে মামলাটি করেন বিএনপি নেতা ইউনুস শেখ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হককে আসামি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলেন।

তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমানের কারণেই এতদিন যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হয়নি এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করেছেন।’

এই বক্তব্য ইউনুস শেখ মাইকের আওয়াজে নিজ কানে শুনেছেন। এতে মর্মাহত ও বিক্ষুব্ধ হন তিনি। পবরতীতে উক্ত সংবাদটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং পরদিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২২ মে ইউনুস শেখ ঢাকা থেকে ফিরে তার ব্যবসাস্থল পঞ্চগড় বাজারস্থ ‘ইউনুস সাইকেল স্টোর’ দোকানে দৈনিক করতোয়া পত্রিকার প্রথম পাতার ৬নং কলামে উক্ত বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখতে পান। আসামি প্রমাণপত্র ছাড়াই বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর কথাবার্তা বলেন, যা প্রত্যক্ষ বা পরোক্ষ মানহানির শামিল।

মামলার বাদী ইউনুস শেখ বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান ও জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে জীবন যাপন করি। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ‘জেড’ ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। ফলে বাংলাদেশ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ভূষিত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। আমি বিএনপি পরিবারের সদস্য হওয়ায় মনে করেছি যে, কোনোরকম প্রমাণপত্র ছাড়াই বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১নং আসামি (কামরুল ইসলাম) মানহানিকর অশালীন কথাবার্তা বলেছেন।

তিনি আরও বলেন, অপর আসামি মোজাম্মেল হক দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক হয়েও এমন মিথ্যা, ভিত্তিহীন, অশালীন এবং মৃত ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট ও তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেনেবুঝে মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। সুতরাং, তিনিও অপরাধী।

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ইয়াছিনুল হক দুলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. এ করিম মন্ডল, বিএনপি নেত্রী অ্যাড. মোহছেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com