1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩৫ শতাংশ : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের নীতি এবং কর্মসূচির ফলে বর্তমানে জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩৫ শতাংশ। দেশব্যাপী পরিবেশবান্ধব শিল্পের প্রসার ঘটছে এবং নারীদের অংশগ্রহণ জোরদার হচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক অগ্রগতির অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে। এরই মধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিল্প মন্ত্রণালয়ের চারটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ৭৬৬টি পণ্য বিদেশে রপ্তানি করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ সাল থেকে সব নির্বাচনেই দেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে, সমর্থন দিয়ে আসছে, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের এই সমর্থনের ফলে আজকের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ওপর জোর দেন সরকার প্রধান। তিনি বলেন, প্রতিটি কারখানা গড়ে তোলার সময় পরিবেশকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। পরিবেশ ও প্রতিবেশ রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

শিল্পে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালে ঘোড়াশাল এবং পলাশে দুটি পুরোনো ইউরিয়া সার কারখানার স্থলে পরিবেশবান্ধব নতুন ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। এ কারখানায় দৈনিক দুই হাজার ৮০০ মেট্রিক টন (বার্ষিক প্রায় ১০ লাখ মেট্রিক টন) ইউরিয়া সার উৎপাদন হবে। প্রকল্পটিতে জাপান ও চীন সরকার ঋণসহায়তা প্রদান করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ১৯৫৭ সালে শেখ মুজিব ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (ইপসিক) প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিসিক নামে পরিচিত। বিসিককে শক্তিশালী করতে আজ আমরা তেজগাঁওয়ে বিসিকের বহুতল ভবন এবং মাদারীপুরে সম্প্রসারিত বিসিক শিল্প নগরী নির্মাণ উদ্বোধন করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com