1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ। আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ (১৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে সুপ্রীমকোর্ট অব বাংলাদেশের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৬৩৯৬/২০২১ এ মাননীয় বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চের ১৬-০৩-২০২৩ তারিখে প্রদত্ত রায়ের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম সংবিধির ৯ (১) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদকে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। এ সময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধাদি ভোগ করবেন।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ শাহেদুর রশিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রকাশনার জন্য “আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট” সম্মাননা পেয়েছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com